সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ মেয়াদে নির্বাচনের জন্য সরকার সমর্থক সাদা প্যানেল চূড়ান্ত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনকে সভাপতি পদে এবং শেখ মোহাম্মদ মোরশেদকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (৪ মার্চ) রাতে বার কাউন্সিল ভবনে এক সভায় এ প্যানেল চূড়ান্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সৈয়দ রেজাউর রহমান, কাজী নজিবুল্লাহ হিরু, আব্দুল্লাহ আবু প্রমুখ।
২০১৮-১৯ মেয়াদে নির্বাচনের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন আইনমন্ত্রী আনিসুল হক।
সভাপতি-সম্পাদক ছাড়াও অন্যান্য পদে মনোনয়ন প্রাপ্তরা হলেন- সহ সভাপতি আলালউদ্দীন ও ড. মোহাম্মদ শামসুর রহমান, ট্রেজারার ড. মোহাম্মদ ইকবাল করিম, সহ সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক ও ইয়াদিয়া জামান, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, হুমায়ুন কবির, চঞ্চল কুমার বিশ্বাস, শাহানা পারভীন, রুহুল আমিন তুহিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া, মোহাম্মদ মুজিবর রহমান সম্রাট।
২০১৬-১৭ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী হয়ে ইউসুফ হোসেন হুমায়ুন নির্বাচিত হন।
২০১৭-১৮ সেশনের নির্বাচনে সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের তৎকালীন আইন সম্পাদক আবদুল মতিন খসরুকে পরাজিত করে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার তৎকালীন উপদেষ্টা জয়নুল আবেদীন নির্বাচিত হন। সম্পাদক পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট শাখার তৎকালীন সাধারণ সম্পাদক রবিউল আলম বুদুকে পরাজিত করে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হন।
কিউএইচ