ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
নাশকতা মামলায় ১৬ জামায়াত-শিবির নেতাকর্মী জেল হাজতে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ৮:১৪ পিএম
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় নাশকতা মামলায় পালিয়ে থাকা ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীদের বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছেন। 

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, বুধবার দুপুর দেড়টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডলের আদালতে নাশকতা মামলার চার্জশিট ভুক্ত আসামি পালিয়ে থাকা ১৬ জামায়াত-শিবির নেতাকর্মী আত্মসমর্পন করে জামিনের আবেদন করে।  বিচারক তাদের নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।  বুধবার বিকেলে তাদের কড়া পুলিশ প্রহরায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

আটককৃতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার মল্লিপুর গ্রামের জামায়াত নেতা জয়নাল আবেদিন (৪৫), মতিয়ার রহমান (৪০), আব্দুল গফ্ফার (৪২), আব্দুল জব্বার (৫২), রজ্জব আলী (৪৮), নঈম উদ্দীন (৫৫), খয়বর আলী (৪৫), হযরত আলী (৫৮), হায়দার আলী (৩৮) ও শিবির কর্মী সোবহান (৩০), সিরাজুল (৩২), ফারুক (২৬), নিজামুল (২৫), পাঠান আহমেদ (২৭), বাবলু মিয়া (২৬) ও রহমত আলী (২৮)। 

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাতে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারে একটি ধান বোঝাই ট্রাকে জামায়াত-শিবির নেতাকর্মীরা পেট্রোল বোমা নিক্ষেপে অগ্নিসংযোগে ধান ও ট্রাকের ব্যাপক ক্ষতিসাধন করে।  এই ঘটনায় ট্রাক চালক মোস্তাক আহমেদ বাদী হয়ে ওই রাতেই নবাবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মতিয়ার রহমান মামলাটি দেড় বছর তদন্ত করে ২৯ জন জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করলে বিচার কাজ শুরু হয়। 

এমডিএইচ/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝