একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া ৬ ও ৭ আসনে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করা রিটের আদেশ দেয়া হবে মঙ্গলবার।
সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের এ দিন ধার্য করেন।
এর আগে রোববার খালেদা জিয়া তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে ওই পৃথক রিট করেন, যা আজ শুনানির জন্য ওঠে।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়পত্র বাতিল করে। তার প্রেক্ষিণে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে আপিল করা হয়। কিন্তু সেখানেও নির্বাচন কমিশনাররা বিভক্ত রায় দেন। রায়ে সংখ্যাগরিষ্ঠের মতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের আলোকে সাবেক প্রধানমন্ত্রীর ওই আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানান ইসি। এরপর বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তার আইনজীবী হাইকোর্টে রিট করেন।
এইচএস