ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বিএনপির প্রার্থী নিরবসহ ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮, ৬:৪৯ পিএম আপডেট: ২১.১২.২০১৮ ৮:২৪ পিএম
শাহাবাগ থানা দায়ের করা নাশকতার মামলায় যুবদল সভাপতি ও ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম নিরবসহ ৩৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী বৃহস্পতিবার অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে ১৫ ডিসেম্বর বিএনপি নেতা হাবীব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, নবী উল্লাহ নবীসহ ৭১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক রমজান আলী।  চার্জশিটে নিরবসহ ৩৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ ডিসেম্বর পুরান ঢাকার বকশীবাজারের আদালতে হাজিরা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর মাজারের সামনে আসলে হাইকোর্টে অবস্থান করা দলের নেতাকর্মীরা বের হতে চান। এসময় পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের ওপর লাঠিচার্জ করে। বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে।

বিএনপি নেতাকর্মীরা হাইকোর্ট থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে অপেক্ষমাণ খালেদা জিয়ার গাড়িবহরে যুক্ত হতে চাইলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পুলিশি বাধা পাওয়ার পর হাইকোর্ট থেকে রাস্তায় এসে হঠাৎ পুলিশের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে খালেদার গাড়িবহরের সঙ্গে থাকা দলটির নেতাকর্মীরা।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝