ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫০
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৩ এএম আপডেট: ২৯.১২.২০১৮ ১০:৪৫ পিএম
চট্টগ্রামে বাস দুর্ঘটনায় কমপক্ষে তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশত। হতাহতদের অধিকাংশই গার্মেন্টস শ্রমিক।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে আনোয়ারা এলাকায় কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুই বাসের মধ্যে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা হয়।

নিহতদের মধ্যে মো. ইকবাল (২৮) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি লোহাগাড়া থানার মো. শামসুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির সদস্য মো. আলাউদ্দিন দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছেন, আনোয়ারা কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানার শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় অন্য একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর ওঠে পড়লে এ দুর্ঘটনা হয়।

ইয়ংওয়ান পোশাক কারখানায় শ্রমিকদের বহনকারী গাড়িগুলো কারখানায় প্রবেশের সময় জ্যাকেট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন বলে জানা গেছে।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝