ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
‘আর কত বিয়ের তারিখ দেখতে চান?’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ১০:১৯ এএম আপডেট: ২৭.১২.২০১৮ ৫:০৬ পিএম

২০১৮ সাল যেনো বলিউডে বিয়ের বছর। রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসসহ বেশ কিছু নামিদামি তারকার বিয়ে হয়েছে চলতি বছরে।

কিন্তু বছর শেষ হয়ে এলেও বিয়ের জন্য কোনো তাড়াহুড়া নেই অভিনেত্রী ইয়ামি গৌতমের।

বিয়ের প্রসঙ্গে সম্প্রতি ভারতের একটি শীর্ষ দৈনিকের প্রশ্নে ইয়ামি উলটো প্রশ্ন করে বসেন, ‘২০১৮ সালের ক্যালেন্ডারে আর কত বিয়ের তারিখ দেখতে চান?’

তিনি বলেন, ‘বিয়েতে ভরে গেছে ক্যালেন্ডার, আর তা নিয়ে মিডিয়াও ব্যস্ত।’

আর কয়েক দিন পরই ফুরোচ্ছে এই পুরোনো বছরটি। আসছে নতুন বছর। তো কোনো সুসংবাদ কি আছে? ‘ছাড়ুন তো, প্লিজ। আমি সিঙ্গেল (একা)। আর যত দিন না বিয়ে করছি তত দিন সিঙ্গেলই থাকব। এই মুহূর্তে বিয়ের কোনো পরিকল্পনা নেই’, সাফ জবাব ‘কাবিল’ অভিনেত্রী ইয়ামির।

অতীতে ইয়ামি গৌতমের সঙ্গে পুলকিত সম্রাটের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদিও তাঁরা দুজনই বলতেন ‘ঘনিষ্ঠ বন্ধু’। তবে পুলকিতের সাবেক স্ত্রী শ্বেতা রোহিরার মত ছিল অন্য। ইয়ামি-পুলকিতকে একসঙ্গে বহুবার দেখা গেছে।

ইয়ামির সঙ্গে প্রেমের গুঞ্জনের পর পুলকিত ও শ্বেতার বিবাহিত সম্পর্কে তিক্ততা শুরু হয়। বিয়ের এক বছরেরও কম সময়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। শ্বেতার অভিযোগের তির ছিল ইয়ামির দিকে। ‘ঘর ভাঙা’র জন্য ইয়ামিকেই দায়ী করেন শ্বেতা। তবে পুলকিত বলেছিলেন, তাঁর সাবেক স্ত্রী ‘মিথ্যাচার’ করেছেন।

২০১২ সালে ‘ভিকি ডোনর’ দিয়ে বলিউডে পা রাখেন ইয়ামি গৌতম। এরপর তিনি হিন্দিসহ কন্নড়, তেলেগু, পাঞ্জাবি, মালয়ালাম ও তামিল সিনেমায়ও অভিনয় করেছেন।

ইয়ামি গৌতমের পরবর্তী সিনেমা ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। আদিত্য ধর পরিচালিত এ ছবিটি যুদ্ধবিষয়ক গল্পে মোড়া। ছবিতে তিনি গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় রয়েছেন। আগামী ১১ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। সূত্র অনলাইন।

-এমএ

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝