ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
এবার পর্দায় শ্রীদেবীর আরেক মেয়ে!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৮ এএম
করণ জোহরের হাত ধরেই বি-টাউনে পা রেখেছেন শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর ও শহিদ কাপুরের ভাই ঈশান কাট্টার। এ বছর মুক্তি পাওয়া আলোচিত এই ছবিটির নাম ‘ধাড়াক’। অন্যদিকে করণের প্রযোজনায় মাত্রই মুক্তি পেয়েছে ‘সিম্বা’ চলচ্চিত্রটি। যেখানে অভিষেক হয়েছে সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের।

এবার এই প্রযোজক-পরিচালকের হাত ধরে পর্দায় আসছেন শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও! নেহা ধুপিয়ার নতুন শো ‘নো ফিল্টার নেহা’-তে এই ইঙ্গিত দিয়েছেন করণ জোহর।

শোয়ের শুরুতেই নেহা করণ জোহরের কাছে জানতে চান, কোন স্টার কিড ২০১৯ সালে বলিউডে আনতে যাচ্ছেন তিনি।

এর উত্তরে করণ প্রথমে জাভেদ জাফরির ছেলে মিজানের নাম বলেন। এরপর খুশির প্রসঙ্গ টানেন। করণের ভাষ্য ছিল এমন, ‘মিজান আসলে অসাধারণ একটা ছেলে। সে খুব ভালো ড্যান্সার। তার মধ্যে বড় তারকা হওয়ার প্রকট লক্ষণ আছে। আর খুশি গর্জিয়াস ও লাভলি। তারা দুজনই ২০১৯ সালে পর্দায় আসবে।’

জানা যায়, সঞ্জয় লীলা বানসালির পরবর্তী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মিজান। অন্যদিকে খুশি কাপুরের বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে সে তার ফ্যাশনেবল উপস্থিতি দিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ জনপ্রিয়। নতুন বছরে তাকে নিয়ে হয়তো বিশেষ পরিকল্পনা এঁকেছেন করণ। সূত্র: হিন্দুস্তান টাইমস

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝