ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আমজাদ হোসেনকে শেষ শ্রদ্ধা আজ, জামালপুরের দাফন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮, ৯:৫৩ এএম আপডেট: ২৩.১২.২০১৮ ৩:৪৭ পিএম
কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আজ বেলা ১১টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে এটিএন বাংলা কার্যালয়ে। সেখান থেকে এফডিসিতে। সেখানে একটি জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আই কার্যালয়ে।

সেখানেও আরেকটি জানাজা হবে। আমজাদ হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী জামালপুরের পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

শুক্রবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। হাসপাতাল বাবদ ৬৫ লাখ টাকা খরচের কারণে মরদেহ দেশে আনা নিয়ে সৃষ্টি হয় অনিশ্চয়তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সব জটিলতা কাটিয়ে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হয়। সেখান থেকে মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় তার শ্যামলীর আদাবরের বাসভবনে। রাতে তার মরদেহ রাখা হয় রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝