ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বিএনপির এখন নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ নাই
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮, ৬:২১ পিএম আপডেট: ৩০.১২.২০১৮ ৬:৪০ পিএম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখনও পর্যন্ত কোন সহিংসতার খবর নাই। বিএনপির এখন নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ নাই। আর কেন সরে যাবে। ভোট তো এখন দিচ্ছে মানুষ। নির্ভয়ে ভোট দিচ্ছে মানুষ। 

রোববার দুপুরে নিজ সংসদীয় এলাকায় সিরাজগঞ্জ-১ কাজিপুরের আলমপুর এ এন এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মানুষ এখন নির্বিঘ্নে ভোট দিচ্ছে। ভোটের মাধ্যমে মানুষ রায় দেবে। সে রায় আমরা সন্ধ্যার পর জানতে পারবো। আমরা বিশ্বাস করি বাঙ্গালী জাতি গত ১০ বছরে যে উন্নয়ন পেয়েছে, শান্তি পেয়েছে তারা আবারও শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করবে। জনগণের রায়ে বিএনপি বিরোধী দলে থেকে তারা যেন সরকারের উন্নয়নে সহযোগিতা করে।

এবি/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝