ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
‘বোন’ শেখ হাসিনাকে এরশাদের পূর্ণ সমর্থন
প্রার্থিতা প্রত্যাহার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ৭:৫৬ পিএম আপডেট: ২৮.১২.২০১৮ ৩:৩৯ পিএম
“আমার বোন শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিচ্ছি। আমি নির্বাচনে বোন শেখ হাসিনাকে সর্বোত সহযোগিতা করব।” একাদশ সংসদ নির্বাচনের আগে একাধিকবার মহাজোট ছাড়ার ঘোষণা দিলেও প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন। 

বিকাল ৫ টায় রাজধানীর ঢাকার বারিধারায় নিজের বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এরশাদ জানান, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের সিদ্ধান্তই মেনে চলবে। তিনি নিজেও ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠানকে (ফারুক) সমর্থন জানিয়েছেন ভোট করা থেকে সরে দাঁড়িয়েছেন।

সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে বুধবার রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে করে তিনি দেশে ফেরেন এরশাদ। এরপর বারিধারায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে গত ১০ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার’ জন্য সিঙ্গাপুরে যান প্রধানমন্ত্রীর এ বিশেষ দূত। ১৬ দিন পর বুধবার দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝