ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
'গণতন্ত্রের ম্যাজিশিয়ান শেখ হাসিনা'
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ৩:০৫ পিএম আপডেট: ২৬.১২.২০১৮ ১২:৪০ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'গণতন্ত্রের ম্যাজিশিয়ান হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'

মঙ্গলবার বেলা ১২টায় বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরনের সমর্থনে এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, 'গণতন্ত্রের ম্যাজিশিয়ান হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ম্যাজিকে সারাদেশে নৌকার জয় জয়কার। কারণ নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয়।'

'গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়' মন্তব্য করে তিনি বলেন, 'অনেক মিডিয়ায় দেখেছি- আওয়ামী লীগ গণতন্ত্রে নয়, সমৃদ্ধির ওপর জোর দিচ্ছে। এটা ঠিক না। অর্থনীতিবিদ অমৃত্য সেন বলেছেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশে সমৃদ্ধি হচ্ছে।'

ওবায়দুল কাদের বলেন, 'উনসত্তরের পর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে এসেছে। বন্দুকের নল উঁচিয়ে নয়।'

বেগমগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, 'আওয়ামী লীগ আগামীবার ক্ষমতায় এলে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ফ্লাইওভার নির্মাণ করা হবে। একইসঙ্গে নোয়াখালী থেকে ফেনী, ফেনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত ফোর লেন সড়কের পরিকল্পনা হাতে নেওয়া হবে।'

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ আসনের প্রার্থী মামুনুর রশীদ কিরন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

-এমআরএম/এমএ

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝