ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন এরশাদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ১০:০৬ পিএম আপডেট: ২৭.১২.২০১৮ ৫:০৭ পিএম
নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে করে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী ছিলেন. জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং হুসেইন মুহম্মদ এরশাদের পিএ মঞ্জুরুল ইসলাম।

বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান, চেয়ারম্যানের বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতী।

এরআগে রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন এরশাদ । 

গত ১২ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। সেদিন জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ক্ষমতা নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর হাতে দিয়ে যান তিনি।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝