ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
'দুর্নীতি-অপশক্তির বিরুদ্ধে ভোটে বিপ্লব হবে'
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:৪১ পিএম আপডেট: ২৯.১২.২০১৮ ৪:৫৭ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ভোটে বিপ্লব হবে বলে জানিয়েছেন আ'লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঁইঞার জয়লষ্কর ৪ বিজিবি ক্যাম্পের সামনে সড়ক সংস্কারের কাজ পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'যারা সন্ত্রাস, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে চায় তাদেরকে বাংলাদেশের মানুষ ভোট দেবেনা।'

বাংলাদেশের নির্বাচনে ভারতের ভূমিকার ব্যাপারে তিনি বলেন, 'বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় ভারতের কোন হস্তক্ষেপ আছে বলে আমার জানা নেই।'

বিএনপি ও ঐক্যফ্রন্টের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, 'যারা বাংলাদেশকে পাকিস্থানী ভাবধারায় নিয়ে যেতে চায় তাদের অপচেষ্টাকে বাংলাদেশের মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে রুখে দেবে।'

তিনি বলেন, 'আমার বিশ্বাস একটা উৎসবমূখর নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। ভোট কেন্দ্র পাহারার নামে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় তাহলে তা কঠোর হস্তে মোকাবেলা করা হবে। বিপুল ভোটে বেশীরভাগ আসনে আমরা জয় লাভ করবো। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হোক।'

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জয়লষ্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

-এমএটিভি/এমএ

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝