ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ড. কামালের সঙ্গে দেখা করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ৬:৪৯ পিএম আপডেট: ২৭.১২.২০১৮ ৫:০৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বুধবার দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বার পুলিশ কর্মকর্তারা দেখা করেন। এ সময় চেম্বারে গণফোরামের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, নিরাপত্তার স্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে টহল বাড়ানো হয়েছে। ড. কামাল হোসেন একজন প্রবীণ রাজনীতিবিদ, সংবিধান প্রণেতা। এ কারণে তার নিরাপত্তার কোনো প্রয়োজন আছে কিনা এ বিষয়ে কথা হয়েছে।

পরে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘পুলিশ কর্মকর্তারা আমাকে বলেছেন, তারা আমার নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। কোনো কিছু প্রয়োজন হলে চেম্বারে ও বাসায় তারা ব্যবস্থা নেবে। দরকার হলে গাড়ির সঙ্গেও নিরাপত্তা দেবে। এছাড়া কিছু বলেনি।’

এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, সরকারের কার্যকলাপে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা আছে।

শেষ পর্যন্ত নির্বাচনে থাকা নিয়ে তিনি বলেন, ‘ধরে রাখতে হবে। ওরা যেন না বলতে পারে যে সরে গেছে। এটা আমাদের অধিকার। আমরা কেন সরে যাব? শেষ পর্যন্ত যদি অসম্ভব করে দেয়, তখন মানুষ দেখবে।’

পুলিশকে জানোয়ার বলা যে অভিযোগ উঠেছে ড. কামালের বিরুদ্ধে এ বিষয়ে তিনি বলেন, ‘ওই অর্থে তো বলিনি। তারা মানুষের মতো ভূমিকা রাখবে, আমরা সবাই সেটাই আশা করি। পুলিশ তার নিরপেক্ষ ভূমিকা পালন করবে সে আশা প্রকাশ করেন তিনি।’

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝