ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিরাজগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা হত্যা মামলার আসামি সুমন সরকার (৩৪) মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুমন সরকার উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামের মৃত কাদের সরকারের ছেলে। গত বছরের ৮ জুন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

কারাগারের ভারপ্রাপ্ত জেলার সাইদুল ইসলাম জানান, কারাগারে যাওয়ার পর থেকে সুমন বিভিন্ন সময়ে অসুস্থ ছিলেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুমনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুপুরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝