ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং এজেন্টদের টাকা লুটের অভিযোগ রাশেদের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং এজেন্ট ও ব্যবসায়ীরা স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মোবাইল ব্যাংকিং এজেন্টদের কাছ থেকে টাকা লুট করছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্বৃত্তায়ন, অগ্নিসংযোগ ও ডাকাতির অভিযোগের কারণে পুলিশি ও আইনি সহায়তা, মোবাইল ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং, চিকিৎসাসেবা এবং নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবসায়ীরা।

রাশেদ খাঁনের দাবি, মোবাইল ব্যাংকিং এজেন্টরা দোকান খোলা রাখলে অস্ত্র নিয়ে এসে টাকা-পয়সা লুট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ব্যাংকের শাখাগুলোর অবস্থাও একই। এ কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের স্বাভাবিক সেবা দিতে পারছে না। অন্যদিকে, দোকানপাট খোলা রাখলেও মালামাল নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মূল্য পরিশোধ করা হচ্ছে না। থানা ও হাসপাতাল পুড়িয়ে দেওয়ার অভিযোগও করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রতিহত করে রাষ্ট্রীয় শৃঙ্খলার আওতায় আনতে হবে। তা না হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা কঠিন হবে। সরকার গোপালগঞ্জের বাসিন্দাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে বিভিন্ন স্থাপনা সংস্কার করা হলেও সেগুলো আবার পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝