ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কারাগারে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন হাজতি মামুন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:০৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (২৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ বোধ করেন আব্দুল্লাহ আল মামুন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহ আল মামুন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার হাজতি নম্বর ৩৩০/২৬।

মামুন রাজধানীর রামপুরা এলাকার বাসিন্দা মোকলেস শেখের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ক্যানসারজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি কারারক্ষী আমিনুল।

এদিকে, তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


  এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝