ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্গঠনের অভিযোগে শেখ হারুনের পিএ দীপ পান্ডে গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্গঠনের চেষ্টা এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনার অভিযোগে দীপ পান্ডেকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ হারুনুর রশিদের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে পরিচিত।

বুধবার (২৫ নভেম্বর) রাতে নগরীর সাহেবের কবরখানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নগর গোয়েন্দা বিভাগের উপকমিশনার আহাদুজ্জামান জানান, ডিবির উপপরিদর্শক (এসআই) সাইদ বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ দল নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দীপ পান্ডেকে গ্রেপ্তার করা হয়। খুলনায় সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ডিবি কর্মকর্তা সাইদ বিশ্বাস জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দীপ পান্ডে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। এ সময় নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি গোপন বৈঠক করছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে খুলনা সদর থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড, নগরীতে ধারাবাহিক ককটেল নিক্ষেপ ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝