ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মানহানির অভিযোগে দুই নারীর বিরুদ্ধে তানজিন তিশার মামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম
X

মানহানির অভিযোগে সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন।

মামলার বিষয়ে জানতে চাইলে তানজিন তিশা বলেন, ‘এটি আইনগত বিষয়। এ বিষয়ে যা বলার আমার আইনজীবী বলবেন।’

আইনজীবী মো. জসীমউদ্দীন জানান, মামলায় সানায়্যা আনাম ওয়াফিকাহকে প্রথম এবং ফাতেমা তুজ জোহরাকে দ্বিতীয় আসামি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশাকে নিয়ে বিভিন্ন পোস্ট, অপপ্রচার এবং একটি ভিডিওতে মানহানিকর মন্তব্য করার অভিযোগে এ মামলা করা হয়েছে।

আইনজীবী গণমাধ্যমকে বলেন, অনলাইনে তানজিন তিশার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে। বর্তমানে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে।

তিনি আরও জানান, মামলার অভিযোগে পুরোনো একটি অডিও রেকর্ড প্রকাশের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ, অডিওটি সম্পাদনা করে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। এ বিষয়েও আপত্তি জানিয়েছেন অভিনেত্রী।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝