ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: রিপোর্ট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:২৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানে ‘যত দ্রুত সম্ভব’ হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহুর চাপের মুখে ইরানে হামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প।

এদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ রোববার (২২ নভেম্বর) জানিয়েছে, গত সপ্তাহে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন, ইরানের ওপর ইসরায়েলের কোনো হামলা লেবানন, সিরিয়া ও গাজাকে জড়িয়ে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে নেতানিয়াহু এবং শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়। এ সময় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছিল ইসরায়েল।

প্রতিবেদনে আরও বলা হয়, সামরিক গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে, ইসরায়েলের কোনো হামলা লেবানন, সিরিয়া ও গাজাসহ ‘একাধিক ফ্রন্টে’ সংঘাত ছড়িয়ে দিতে পারে।

ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আভিগদোর লিবারম্যান সম্প্রতি দাবি করেছেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা অনুমোদন ছাড়াই এককভাবে হামলা চালিয়ে বসতে পারেন। তার কথায়, এই মুহূর্তে ইসরায়েলের যে কোনো হামলা হবে ‘অযৌক্তিক এবং সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

সূত্র: আল-জাজিরা, চায়না ডেইলি

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝