ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যুর পাঁচ দিন পর নিজ বাড়িতে মারা গেছেন তাঁর স্ত্রী। রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের সোলায়মান আলী ও তাঁর স্ত্রী আফরোজা বেগম (৬৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে মশার কয়েল জ্বালানোর জন্য রান্নাঘরে যান আফরোজা বেগম। এ সময় গ্যাস লাইট জ্বালাতে গেলে রান্নাঘরে থাকা এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হন। স্ত্রীর চিৎকার শুনে পাশের ঘর থেকে সোলায়মান আলী তাঁকে উদ্ধারে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন।

পরে গুরুতর অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ নভেম্বর বিকেল ৪টার দিকে সোলায়মান আলী মারা যান। একই দিন তাঁর মরদেহ ও চিকিৎসাধীন স্ত্রীকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সোলায়মান আলীকে দাফনের পর রোববার ভোরে বাড়িতে থাকা অবস্থায় আফরোজা বেগমের মৃত্যু হয়।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, তিনি লোকমুখে ঘটনাটি জানতে পেরেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

কেএইচ/এসএস  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝