ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হংকংকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশের জয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১৯ রান করে হংকং। জবাবে ৯ ওভার হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে হংকং। ৫২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। তবে চতুর্থ উইকেটে ওপেনার অংশুমান রাত ও আইজাজ খান ১২৮ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন।

৮৬ বলে ৭৭ রান করে অংশুমান এবং ১০৮ বলে ৬৭ রান করে আইজাজ আউট হন। তাঁদের জুটির সুবাদে দুই শ রানের গণ্ডি পেরোয় হংকং। তবে এই দুজনের বাইরে আর কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন। ৯ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান একটি করে উইকেট শিকার করেন।

২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম ওভারেই ওপেনার পারভেজ হোসেনকে হারায় বাংলাদেশ। ২০ বলে ১২ রান করে ফেরেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও শাহাদাৎ হোসেনের ১২২ বলে ৮৪ রানের জুটি জয়ের পথ সহজ করে দেয়।

শাহাদাৎ ৪৩ রান করে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাইফ। তাঁর সঙ্গে অপরাজিত ছিলেন ইয়াসির আলী। ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭১ রান করেন সাইফ। অন্যদিকে, ১১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৮৬ রান করেন ইয়াসির।

রাইজিং স্টারস এশিয়া কাপে নিজেদের পরবর্তী ম্যাচে শনিবার আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝