ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে সকাল ৬টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোর থেকে পদ্মা নদী অববাহিকায় ঘন কুয়াশার সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে, নদীতে সামান্য দূরের বস্তু পর্যন্ত দেখা যাচ্ছিল না। এতে ফেরি চলাচলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুনে ৯টি ফেরি নোঙর করে রাখা হয়। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ছিল।
অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি অবস্থান করছিল। এছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝ নদীতে আটকা ছিল।

ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কমে দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝