ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাষ্ট্রবিরোধী মিছিলে অর্থের জোগান, গ্রেফতার আ.লীগ নেতা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:২৮ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ৪:৩৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর লালবাগ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, অর্থায়ন ও সক্রিয় অংশগ্রহণের অভিযোগে মোস্তফা আহমেদ জুয়েল (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে লালবাগ থানাধীন পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোস্তফা আহমেদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক।

লালবাগ থানা সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর দুপুর দেড়টায় আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্র করে একটি ঝটিকা মিছিলের আয়োজন করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার জুয়েল ওই মিছিলের অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা ও সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝