রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় পুলিশ বক্সের সামনে রাঈদা পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, রাত ১১টা ৯ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৫-৩৪০০ নম্বরের রাঈদা পরিবহণের বাসটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
-টিএস