ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাঈদ খোকন গ্রেফতার: আদালত চত্বরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম
X

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেফতারের খবরে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালত চত্বরে ঝাড়ু হাতে অবস্থান নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবির কাছে হস্তান্তর করা হয়। ২০২৪ সালের পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে দলটির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝