ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট পরিদর্শন ও সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে দেশটিতে সফরে গেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল।

রোববার দিবাগত রাত ১টায় ইকে ৫৮৫ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন তাঁরা।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে।

প্রতিনিধিদলে রয়েছেন সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ। সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্পিকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর।

সফরকালে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা। এ সময় সংসদীয় কমিটির কার্যক্রম, আইন প্রণয়ন এবং সংসদীয় নজরদারির বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হবে।

এ সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝