ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয়, শাকিবের কথায় নতুন গুঞ্জন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমায় পাকিস্তানি কোনো অভিনেত্রী অভিনয় করছেন—এমন গুঞ্জন আবারও জোরালো হয়েছে। গত বছর পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে কাজের আলোচনা নিয়ে খবর ছড়ালেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। এবার আলোচনায় এসেছে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমির নাম। আর নতুন করে এই গুঞ্জনে ঘি ঢেলেছেন খোদ শাকিব খান।

গত অক্টোবরে নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এর ঘোষণা আসার পর থেকেই শাকিবের বিপরীতে পাকিস্তানি নায়িকা অভিনয়ের বিষয়টি আলোচনায় আসে। এবার গত বৃহস্পতিবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে শাকিব নিজেই পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের কথা জানিয়েছেন।

অনুষ্ঠানে শাকিব বলেন, পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেখানে একজন পাকিস্তানি অভিনেত্রীও অভিনয় করছেন।

তবে ওই অভিনেত্রীর নাম প্রকাশ করেননি তিনি। এমনকি কোন সিনেমা বা পরিচালকের প্রজেক্টে তাঁকে দেখা যাবে, সেটিও স্পষ্ট করেননি। ফলে শাকিবের বক্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

ইতিমধ্যে আগামী বছরের দুই ঈদে শাকিব খানের দুটি সিনেমা মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এবং কোরবানির ঈদে হিমেল আশরাফের সিনেমায় দেখা যাবে তাঁকে। তবে এখনো কোনো সিনেমার নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

গুঞ্জন রয়েছে, মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় টালিউডের কোনো অভিনেত্রী অভিনয় করতে পারেন। সে হিসাবে শাকিবের বক্তব্যে হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমার কথাই উঠে এসেছে বলে ধারণা করছেন অনেকে। আর এ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি থাকতে পারেন বলেও আলোচনা চলছে। তবে তাঁর অভিনয়ের বিষয়টি এখনো নিশ্চিত করেননি নির্মাতা বা সংশ্লিষ্ট কেউ।

পারিবারিক ও রোমান্টিক গল্পের আবহে নির্মিত হতে যাচ্ছে ‘মহব্বত’। এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। দুটি সিনেমাতেই তাঁর বিপরীতে ছিলেন বিদেশি অভিনেত্রী।

অন্যদিকে, চলতি সপ্তাহেই ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় শাকিবের নতুন সিনেমার নাম ও বিস্তারিত জানানোর কথা রয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে আসতে পারে নায়িকার নামও। এর আগে এই পরিচালকের ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান।

সব মিলিয়ে পাকিস্তানি অভিনেত্রীকে নিয়ে শাকিবের নতুন সিনেমার গুঞ্জন আরও জোরালো হলেও চূড়ান্ত তথ্য জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

এসএ 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝