ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় এনসিপির মিছিলে দুই পক্ষের হাতাহাতি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
X

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মিছিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

দলীয় সূত্র জানায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সামান্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত বলেন, খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এটি বড় কোনো ঘটনা নয়।

এদিকে, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝