ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে প্রতি শুক্রবার ৫ হাজার শ্রমিক পাবেন ৩০ টাকা দরে চাল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম
X

উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপে থাকা তৈরি পোশাকশ্রমিকদের জন্য বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে প্রতি শুক্রবার ৫ হাজার শ্রমিক ৩০ টাকা কেজি দরে ১০ কেজি করে চাল পাবেন।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কর্মসূচি চালু করা হবে।

আগামী ২০ নভেম্বর শুক্রবার থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জের বিসিক, আদমজী ইপিজেডসহ ১০টি স্থানে এ কার্যক্রম পরিচালিত হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, শুক্রবার সকাল ১০টা থেকে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হবে। প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৫০ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জের ১০টি নির্ধারিত স্থানে পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে এসব চাল বিক্রি করা হবে। প্রতি শুক্রবার স্থান পরিবর্তন করে একেকটি স্থানে চাল বিক্রি করা হবে।

একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝