যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের রিজওয়ানউল্লাহর তোপে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তার ৫ শিকারে মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেছে ৩১.৪ওভার ব্যাটিং করে। ফাইনালে যেতে পাকিস্তানের সামনে এখন মাত্র ১৩৯ রানের লক্ষ্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের যুব ওয়ানডে ইতিহাসের রেকর্ড ২০৫ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়ে পাকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসের সঙ্গেই সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সর্বোচ্চ ৫০ রান আসে আব্দুল্লাহ আল মুহির ব্যাটে।
কিন্তু ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪ রানের বেশি যোগ করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ১ রান আউট হন এসকে জারিফ সিয়াম। আউট হন মোহাম্মদ সাইয়ামের বলে। দ্বিতীয় উইকেটও তিনিই তুলে নেন দলীয় ২৫ রানে কাওসার আহমেদকে সাজঘরে ফেরত পাঠিয়ে। ৯ রান করেন তিনি।
৪৩ রানের জুটি গড়েন টিকে থাকা ওপেনার আব্দুল্লাহ আল মুমিন ৪৩ রানের জুটি গড়েন অধিনায়ক ফরিদ হাসানের সঙ্গে। সেই জুটি ভেঙ্গে ম্যাচে প্রথম উইকেট পান রিজওয়ানউল্লাহ। ৯ রানে আউট করেন বাংলাদেশ অধিনায়ককে।
পরের ওভারের দলের বোর্ডে মাত্র ১ রান যোগ হতেই ৬৯ রানে চতুর্থ উইকেটও বাংলাদশ হারায়। হাসনাইন আব্বাস দার আহসান আল মুমিনকে ১ রানেই আটকে দেন। ২৯ রানের আরেকটি জুটিতে ইনিংস মেরামতের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তাতে অর্ধশতক আদায় করেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি। বাংলাদেশের দিনের সেরা ব্যাটারকে ৫০ রানেই আউট করেন পাকিস্তানের দিনের সেরা বোলার রিজওয়ানউল্লাহ। এটি ছিল তার দ্বিতীয় শিকার। পতন হয় বাংলাদেশের পঞ্চম উইকেটের ৯৮ রানে।
নিজের তৃতীয় ও চতুর্থ শিকান বানান ২০ রান করা আল রাফি ও রানের খাতা খুলতে না পারা রবিউল হাসান অনিককে। ১১১ রানে ৭ উইকেট হারিয়ে বড় স্কোরের স্বপ্ন শেষ হয় বাংলাদেশের। ১১৬ রানে আলি রাজার বলে ০ রানে বিদায় নেন রুবায় ইসলাম রিজন। ৮ উইকেট হারানো বাংলাদেশের নবম উইকেট তুলে নেন রিজওয়ানউল্লাহ। ২৬ রান করা রাকিবুল হোসেন আউট হন দলীয় ১৩৬ রানে। তাতে ফাইফার পূর্ণ করেন রিজওয়ান।
শেষ উইকেটটি নেন আহমেদ হুসাইন। শেখ আতিকুর রহমান ১ রান করে আউট হলে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
রিজওয়ানউল্লাহর ফাইফার ছাড়া দুটি উইকেট নেন মোহাম্মদ সাইয়াম। একটি করে উইকেট পেয়েছেন আহমেদ হুসাইন, আলী রাজা ও হাসনাইন আব্বাস দার।
এসএ