ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৮ মিনিটেই শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে শমিত শোমের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা। বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলছে বাংলাদেশ। দলের অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন হামজা চৌধুরী। পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। দুই মিনিট পর হামজার তৈরি করা আক্রমণ থেকেই গোলের সুযোগ পায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে তাঁর বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। বক্সের ভেতরে থাকা শমিত শোমের প্রথম শটটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে দ্বিতীয় প্রচেষ্টায় জাল খুঁজে নেন তিনি।

গোলের পর গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ম্যাচে বাংলাদেশের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন হামজা। সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও এদিন তাঁকে শুরু থেকেই অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা যাচ্ছে। অন্যদিকে, ভুটানের বিপক্ষে গোল করা মোহাম্মদ ইব্রাহিম এদিন স্ট্রাইকার হিসেবে খেলছেন।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝