ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি
রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের জন্য ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিম। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মাসুদ আহমেদ মিলন।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন অ্যাডহক কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতজন। তারা হলেন আন্তর্জাতিক ক্রীড়াবিদ মো. জাবেদ, মাজহারুল ইসলাম খান, মো. ইউসুফ, লুৎফর রহমান, কামাল আনোয়ার আহমেদ, গোলাম সারওয়ার ফারুক ও শারাফাতউল্ল্যা আরিফ।

যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল আলম মাসুম ও মো. নাদিম। কোষাধ্যক্ষ হয়েছেন মো. রেজাউল আহসান আকন্দ। কমিটির বাকি ১৭ সদস্যের মধ্যে রয়েছেন বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়।

‘দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে চাই রোলার স্কেটিং’

নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের পরিকল্পনার কথা জানিয়ে সভাপতি কায়েস আহমেদ সেলিম বলেন, দেশের রোলার স্কেটিংয়ের সার্বিক উন্নয়ন এবং খেলাটিকে দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়াই হবে নতুন কমিটির অন্যতম প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, রোলার স্কেটিংয়ের সঙ্গে তার আগে থেকেই পরিচয় রয়েছে এবং এই খেলার কমিউনিটির সঙ্গেও দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। দায়িত্ব পালনকালে ফেডারেশনের কার্যক্রমের মানোন্নয়ন এবং খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

রোলার স্কেটিংয়ে পেশাদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের স্কেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন নতুন সভাপতি।

নিয়মিত প্রতিযোগিতার ওপর জোর

কায়েস আহমেদ সেলিম বলেন, ক্রীড়া ফেডারেশন হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশেও নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা জরুরি। তার মতে, প্রতিযোগিতার মধ্য দিয়েই খেলাধুলার প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই নিয়মিত প্রতিযোগিতা আয়োজন ও খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করাকে নতুন কমিটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চায়।

এ ছাড়া আসন্ন বিজয় দিবস উপলক্ষে ফেডারেশনের উদ্যোগে ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন নতুন সভাপতি।

নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর দেশের রোলার স্কেটিংয়ে নিয়মিত প্রতিযোগিতা, খেলোয়াড়দের উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে খেলাটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝