ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিলেট টেস্টে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০ রানের লিডসহ সব মিলিয়ে ৩৬৮ রানের লিড পেয়েছে ক্যারিবীয়রা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ নভেম্বর শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে রোববার (৯ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন কাভেম হজ। ১৯৪ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৪২ রান করেন তিনি। এ ছাড়া ব্র্যান্ডন কিং ৬১, কেভিন উইকহাম ৭৮ এবং জশুয়া ডা সিলভা ৩৬ রান করেন। আমির জাঙ্গু ৩৯ ও জশুয়া বিশপ ২০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৮৬ রান সংগ্রহ করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৬ রানে। ফলে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ।

তবে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিনে ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করে জয়ের জন্য বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। আলোকস্বল্পতার কারণে প্রতিদিন নির্ধারিত ৯০ ওভারের পরিবর্তে প্রায় ৮০ ওভার খেলা হচ্ছে। ফলে হাতে থাকা সময়ের মধ্যে এই লক্ষ্য অর্জন করতে হবে স্বাগতিকদের।


  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝