ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভুটান-শ্রীলঙ্কা ম্যাচ ড্র, এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:০২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‘এ’ গ্রুপের রোমাঞ্চকর লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে ভুটান ও শ্রীলঙ্কা। আর প্রতিপক্ষের এই ড্রয়ের সুবাদেই নিজেদের শেষ ম্যাচ খেলার আগেই টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দু'দল। ১৩ মিনিটে শ্রীলঙ্কার অলিভার কেলার্টের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় লঙ্কানদের।

এরপর একাধিক আক্রমণ করেও জালের দেখা পাচ্ছিল না তারা। উল্টো ধারার বিপরীতে ম্যাচের ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় ভুটান।
তবে ভুটানের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঠিক এক মিনিট পরই (৩৫ মিনিটে) দূরপাল্লার এক দুর্দান্ত শটে লঙ্কানদের সমতায় ফেরান কেলার্ট।

এরপর প্রথমার্ধের বিরতির ঠিক আগে, ৪৩ মিনিটে ওয়াসিম রাজিকের দারুণ এক হেডে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ভুটান। ৬৮ মিনিটে পেনাল্টি পেয়েও তা থেকে গোল করতে ব্যর্থ হন ভুটানের তারকা ফরোয়ার্ড চেনচো গিলশেন। তবে ৭৬ মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোলে নিজের পেনাল্টি মিসের আক্ষেপ ঘোচান চেনচো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দু'দল।

এই ড্রয়ের ফলে ১টি করে পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই সমীকরণে গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ম্যাচটি তাই বাংলাদেশের জন্য কেবলই গ্রুপ সেরা হওয়ার লড়াই। অন্যদিকে, টুর্নামেন্টে নিজেদের ভাগ্য টিকিয়ে রাখার আশায় শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের অপেক্ষাতেই প্রহর গুনবে ভুটান।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝