লা লিগায় হাইভোল্টেজ ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে দারুণ লড়াই করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে কাতালানরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আতলেতিকো। ১০ মিনিটে হুলিয়ান আলভারেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বার্সেলোনা।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেদ্রির সহায়তায় গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান ফেরমিন লোপেজ। বিরতির পর দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও ম্যাচের ৬৬ মিনিটে লামিন ইয়ামালের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফেরমিন। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
শেষদিকে সমতায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি আতলেতিকো। ফলে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। অন্যদিকে, আতলেতিকোর টানা সাত জয়ের ধারাও থেমে গেল।
এফএস