ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ক্রিকেটের মাঠে সাংবাদিকদের সম্প্রীতির উৎসব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ৮:৪১ পিএম
X

কারও হাতে ব্যাট, কারও হাতে বল। মাঠজুড়ে ক্রিকেটের উত্তেজনা, উচ্ছ্বাস আর প্রতিদ্বন্দ্বিতা। তবে এই লড়াই শুধু জয়-পরাজয়ের নয়, বরং সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন দৃঢ় করারও।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে অংশ নেয় ১৬টি দল।

এবারের টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন ও ল্যাবএইড। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে পেশাগত ব্যস্ততার বাইরে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় হবে।

মাঠে অংশ নেওয়া অনেকেরই ক্রিকেট খেলার অভিজ্ঞতা খুব বেশি নয়। তবে সহকর্মীদের সঙ্গে খেলতে পেরে উচ্ছ্বসিত তাঁরা। অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা জানিয়েছেন।

ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন বলেন, ওয়ালটন দীর্ঘদিন ধরেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। প্রতিষ্ঠানটির সূচনালগ্ন থেকেই ক্রীড়াঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ডে ওয়ালটন সক্রিয় ভূমিকা রেখে আসছে। সাংবাদিকদের সঙ্গেও ওয়ালটনের সম্পর্ক দীর্ঘদিনের। সেই দীর্ঘদিনের সম্পর্ক, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের জায়গা থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এ আয়োজনে ওয়ালটনের অংশগ্রহণ।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সারা বছর নিরলসভাবে কাজ করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বছরজুড়ে কর্মব্যস্ততার পর সাংবাদিকদের কিছুটা বিনোদন ও মানসিক প্রশান্তির সুযোগ করে দেওয়া এবং নতুন বছরে আরও নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

আয়োজকদের তথ্যমতে, এবারের টুর্নামেন্টে মোট ৪৮টি গণমাধ্যমের দল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন চ্যানেল ও ৮টি অনলাইন সংবাদমাধ্যম।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। এ ছাড়া প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার।

পেশাগত দায়িত্ব পালনে প্রতিদিন নানা ব্যস্ততায় সময় কাটে সাংবাদিকদের। তবে ক্রিকেটের মাঠে তাঁরা এক হচ্ছেন ভিন্ন এক আনন্দে। এখানে জয়-পরাজয়ের পাশাপাশি বড় হয়ে উঠছে সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির বন্ধন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝