ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও রাজনীতি হতে পারে না’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:০৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও স্বার্থ, কোনও রাজনীতি বা কোনও ক্ষমতা হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ও উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। সাম্প্রতিক সময়ে দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে উল্লেখ করে তিনি নিজের শহর খুলনার পরিস্থিতি নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন।

তিনি বলেন, বিশেষ করে তার নিজ শহর খুলনার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। একজন বাংলাদেশি ও একজন ক্রীড়াবিদ হিসেবে তিনি বিশ্বাস করেন, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সংঘাত, প্রতিশোধ বা অস্থিরতা নয়- নাগরিকদের জন্য আইনের শাসন, ন্যায়বিচার এবং নিরাপদে বেঁচে থাকার অধিকার চান উল্লেখ করে তিনি বলেন, আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না। আমরা চাই আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের নিরাপদে বেঁচে থাকার অধিকার।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়ে সোহান বলেন, ‘কথায় নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন। খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন’।

আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনও ব্যক্তিগত অর্জন নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ’।

প্রত্যাশা ব্যক্ত করে তিনি স্লোগান তুলেছেন, ‘নিরাপদ মানুষ, নিরাপদ খুলনা, নিরাপদ বাংলাদেশ’।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝