ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:২৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরপরই অভিযান চালিয়ে খগেশ্বর রায় (৪৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় শিশুটি বাড়ির উঠানে কাজ করছিল। তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

অভিযোগ অনুযায়ী, আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

এ সময় এক প্রতিবেশী নারী ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়ার পথে সন্দেহজনক শব্দ শুনে সেখানে ছুটে যান। তাঁকে দেখে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে ওই নারী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার শারীরিক পরীক্ষার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

  এইচসিআর/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝