ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আলমডাঙ্গায় লাটা হাম্বারের ধাক্কায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:০২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় চলন্ত লাটা হাম্বারের ধাক্কায় তানহা আক্তার নামে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাগদা ইউনিয়নের জাহাপুর ঘোষপাড়া মসজিদসংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানহা ওই গ্রামের আবু তালেবের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের সড়ক পার হচ্ছিল শিশু তানহা। এ সময় দ্রুতগতিতে আসা একটি লাটা হাম্বার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তার মা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর শিশুটির মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের চাচা জানান, রাতের মধ্যেই শিশুটির দাফন সম্পন্ন করা হবে।

এ বিষয়ে ঘোলদাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) গোলাম রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

একটি ছোট্ট প্রাণের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝