নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আবুল হোসেন (২৭) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
নিহত আবুল হোসেন চাঁদপুর সদর উপজেলার রাঙ্গেগাঁও এলাকার আবুল বাকের গাজীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবুল হোসেন সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সোয়াদ গার্মেন্টস লিমিটেডে জুনিয়র ড্রাই প্রসেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সকালে অটোরিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এফএস