ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নার্সের মাধ্যমে প্রসব করানোর চেষ্টা,শিশুর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৩২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে নার্সদের মাধ্যমে প্রসব করানোর চেষ্টার ঘটনায় গর্ভের দ্বিতীয় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রসূতি সুরমা আক্তার (১৯) মঙ্গলবার রাতে প্রসবব্যথা নিয়ে সিদ্ধিরগঞ্জের মা হাসপাতাল অ্যান্ড ল্যাবে ভর্তি হন। অভিযোগ রয়েছে, জরুরি প্রসবের কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে চিকিৎসকের উপস্থিতি ছাড়াই নার্সরা স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করেন।

এ সময় প্রথম সন্তান স্বাভাবিকভাবে জন্ম নিলেও দ্বিতীয় সন্তানের প্রসবের সময় জটিলতা দেখা দেয়। তীব্র ব্যথা অনুভব করলে প্রসূতিকে ইনজেকশন দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকেরা দ্বিতীয় শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তবে হাসপাতালটির ম্যানেজার দাবি করেন, প্রসূতির অবস্থা ভালো থাকায় প্রথম সন্তান জন্মের পর দ্বিতীয় সন্তানের প্রসবের সময় চিকিৎসককে আসতে নিষেধ করা হয়েছিল।

এদিকে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় লোকজন হাসপাতালে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় হাসপাতালের ম্যানেজারকে মারধরের ঘটনাও ঘটে।

চিকিৎসকের অনুপস্থিতিতে প্রসব করানোর অভিযোগে হাসপাতালের চিকিৎসাসেবার মান ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝