ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা-রিয়াদ রুটে বাতিল ১৮৯ ফ্লাইট, বিপাকে হাজারো যাত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:০৬ এএম আপডেট: ১২.১১.২০২৬ ৮:০৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদগামী ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। গত এক মাসে এ রুটের ১৮৯টি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ১১২টি ছিল সরাসরি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২২টি এবং রিয়াদ এয়ারের ২৫টি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া ট্রানজিটের মাধ্যমে রিয়াদ যাওয়ার কথা ছিল এমন ৭৭টি ফ্লাইটও বাতিল হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।

ফ্লাইট বাতিলের কারণে অনেক যাত্রীর নির্ধারিত ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। বিশেষ করে কর্মসংস্থান, পারিবারিক প্রয়োজন ও অন্যান্য জরুরি কাজে সৌদি আরব যেতে ইচ্ছুক ব্যক্তিরা পড়েছেন অনিশ্চয়তায়।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাবেই ফ্লাইট চলাচলে এই অচলাবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের দুর্ভোগ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝