ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজধানীর সোবহান ফিলিং স্টেশনকে ৫ লাখ টাকা জরিমানা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জ্বালানি তেল পরিমাপে কারচুপির দায়ে রাজধানীর পশ্চিম কাফরুলের মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

বিএসটিআই জানায়, বেগম রোকেয়া সরণির ২২০/এ-২, পশ্চিম কাফরুলে অবস্থিত ফিলিং স্টেশনটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজেল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেওয়ার প্রমাণ মেলে।

এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়ার বিষয়টি শনাক্ত করা হয়।

জ্বালানি তেল পরিমাপে এ ধরনের প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে ঢাকা মহানগরীর পশ্চিম কাফরুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) আব্দুল কাদের এবং পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান।

এসএস   
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝