ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রাইজ বন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৮৪২৫১১ নম্বর।

রোববার (১ নভেম্বর) এ ড্র অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার (২ নভেম্বর) বিজয়ীদের তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

এবারের ড্রয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৯৫৬টি নম্বরকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

ড্রয়ের ফলাফল অনুযায়ী, প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা পেয়েছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০৮৪২৫১১ নম্বর।

এ ছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে পেয়েছে ০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬ নম্বর। চতুর্থ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে জিতেছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।

পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন বিজয়ী।

প্রাইজ বন্ডের নিয়ম অনুযায়ী, ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া বন্ড এ ড্রয়ের আওতাভুক্ত হয়। বিজয়ীদের পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে।

সাধারণত প্রতিবছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র আয়োজন করা হয়।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝