"আজ ও আগামীর পথে...." এই প্রতিপাদ্যকে ধারণ করে দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা গ্রুপ-এর আয়োজনে "RCG বর্ষপূর্তি মেলা-২০২৬"-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১নভেম্বর ২০২৬, রোজ রবিবার, বিকেল ২টা ৩০ মিনিটে গ্রুপের গুলশান-১-এ অবস্থিত প্রধান কার্যালয় ও কর্পোরেট সেলস অফিস, নাফী টাওয়ারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে বিশ্বস্ততা, নির্ভরযোগ্যতা ও গুণগত মানের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে রিয়েল ক্যাপিটা গ্রুপ। প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিকল্পিত ও নিরাপদ আবাসন নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা ও আমানতদারীত্বের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিশ্রুত সময়ের মধ্যে মানসম্মত আবাসন হস্তান্তরের লক্ষ্যে গ্রুপের প্রতিটি প্রকল্পে অব্যাহত রয়েছে পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েল ক্যাপিটা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মানজুর আহমেদ সোহান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান সহ গ্রুপের অন্যান্য সম্মানিত পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই "বর্ষপূর্তি মেলা” কেবল একটি আয়োজন নয়; বরং গ্রাহকদের সঙ্গে দীর্ঘদিনের আস্থা, বিশ্বাস ও সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি বিশেষ উদ্যোগ।
রিয়েল ক্যাপিটা গ্রুপ-আজ ও আগামীর পথে, আস্থার সঙ্গে আবাসনের নতুন দিগন্তের উম্মোচনের ব্যতিক্রমধর্মী-সমাধান।
-টিএস