ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশে প্রথম অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা চালু করল ব্র্যাক ব্যাংক
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম
X
Advertisement

গ্রাহককেন্দ্রিক ও সম্পর্কভিত্তিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশে প্রথমবারের মতো অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা চালু করেছে ব্যাংকটি।

এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকের প্রথাগত (শাখা ও উপশাখা) এবং ডিজিটাল সেবার চ্যানেলগুলোকে একসঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে গ্রাহকরা এখন আরও নিরবচ্ছিন্ন, ধারাবাহিক ও ব্যক্তিগত চাহিদাভিত্তিক ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতায় গ্রাহকরা কখন, কোথায় এবং কীভাবে ব্যাংকিং করবেন, সে বিষয়ে পূর্ণ স্বাধীনতা পাবেন।

নতুন এই মডেলে ব্যাংকের শাখা, কল সেন্টার এবং ডিজিটাল চ্যানেলগুলোকে একটি সমন্বিত সেবা ইকোসিস্টেমের আওতায় আনা হয়েছে। গ্রাহকরা এখন যেকোনো একটি চ্যানেলে তাঁদের ব্যাংকিং কার্যক্রম শুরু করে কোনো ঝামেলা ছাড়াই অন্য যেকোনো চ্যানেলে তা চালিয়ে যেতে বা শেষ করতে পারবেন। অর্থাৎ, আগের ধাপের কাজ নতুন করে শুরু করার প্রয়োজন হবে না। এতে ব্যাংকিং সেবা আরও সহজ, গতিশীল ও সুবিধাজনক হবে।

এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের একটি কৌশলগত পরিবর্তনের প্রতিফলন। ব্যাংকটি সাধারণ লেনদেনভিত্তিক ব্যাংকিং থেকে বেরিয়ে সম্পর্কভিত্তিক ব্যাংকিংয়ের ওপর জোর দিচ্ছে। আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স এবং ব্যাংক প্রতিনিধিদের সহায়তার সমন্বয়ে গ্রাহকদের প্রয়োজন আরও ভালোভাবে বোঝা এবং সেই অনুযায়ী সেবা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সব চ্যানেলে গ্রাহকের তথ্য ও সেবা প্রক্রিয়াকে যুক্ত করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক ব্যাংকিংকে আরও গ্রাহককেন্দ্রিক, সহজলভ্য এবং ব্যক্তিগত চাহিদার উপযোগী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

নতুন এই ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, যেকোনো মাধ্যমে গ্রাহকের তথ্য ও পূর্ববর্তী যোগাযোগের বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। এর ফলে ব্যাংকের সেবাদানকারী কর্মকর্তারা গ্রাহকের আগের কার্যক্রম সম্পর্কে অবগত থাকতে পারবেন এবং তাঁদের আরও নির্ভুল ও দ্রুত সেবা দিতে পারবেন।

রোববার (১ নভেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অমনিচ্যানেল ব্যাংকিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।

এই নতুন ব্যাংকিং সেবা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবার ক্ষেত্রে অমনিচ্যানেল ব্যাংকিং দেশের ব্যাংকিং খাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপান্তর। এটি ডিজিটাল সুবিধা এবং মানুষকেন্দ্রিক সেবাকে একই সুতোয় গেঁথেছে। বাংলাদেশের মানুষের প্রয়োজন ও আচরণের সঙ্গে বৈশ্বিক ব্যাংকিংয়ের আধুনিক রীতিনীতির সমন্বয় ঘটিয়ে ব্র্যাক ব্যাংক সেবার মান, সহজলভ্যতা এবং গ্রাহক স্বাধীনতার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগটি সব সেবার কেন্দ্রে গ্রাহকদের রাখা এবং ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আমাদের ব্যক্ত করা প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যাংকিংয়ের ভবিষ্যৎ লুকিয়ে আছে গ্রাহকদের আরও ভালোভাবে বোঝা এবং তাঁদের ব্যাংকিং অভিজ্ঞতাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার সুবিধার মধ্যে। আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স এবং ব্যক্তিকেন্দ্রিক সহায়তার মেলবন্ধনে আমরা নির্দিষ্ট কোনো চ্যানেলের মধ্যে আবদ্ধ না থেকে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী একটি সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করছি। আমাদের লক্ষ্য হলো, গ্রাহকদের জন্য ব্যাংকিংকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি তাঁদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্কের ভিত আরও মজবুত করা।”

ব্র্যাক ব্যাংকের এই অমনিচ্যানেল কৌশলের মূল লক্ষ্য হলো গ্রাহক সম্পৃক্ততা বাড়ানো, সেবাদান প্রক্রিয়ার উন্নয়ন, নতুন গ্রাহক তৈরিতে সহায়তা এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন। সুশাসন, আর্থিক অন্তর্ভুক্তি ও সেবার শ্রেষ্ঠত্ব বজায় রেখে ব্যাংকিংকে আরও সহজ ও প্রাসঙ্গিক করে তুলতে ব্র্যাক ব্যাংক নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে।

এসএস   
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement