ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ট্রাক কিনলেই বিনা মূল্যে মিলবে স্কুটি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম আপডেট: ৩১.১০.২০২৬ ৬:০৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসেছে ‘সুপার সেল কার বাজার’। নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির পাশাপাশি ট্রাক ও বাইক নিয়ে আয়োজিত এ বাজারে ক্রেতাদের আকৃষ্ট করতে রয়েছে নানা ছাড় ও উপহারের অফার। এর মধ্যে যেকোনো ট্রাক কিনলে বিনা মূল্যে একটি স্কুটি দেওয়ার ঘোষণা দিয়েছে আয়োজকরা।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে প্রতি শুক্রবার বসছে এ আয়োজন। গত সাত সপ্তাহের ধারাবাহিকতার পর গতকাল শুক্রবার অষ্টম সপ্তাহের বাজার অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ আয়োজন।

মেলায় নতুন ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি ব্যক্তিগত ব্যবহৃত গাড়িও প্রদর্শন করা হয়। পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার প্রত্যাশায় অনেক মালিক নিজেদের গাড়ি নিয়ে আসেন। ফলে একই জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি দেখার ও পছন্দ অনুযায়ী কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

আয়োজকরা জানান, এবারের আয়োজনে মিতসুবিশি, চ্যাংগান ডিপল ও হুন্দাইয়ের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের নতুন গাড়ি রয়েছে। পাশাপাশি প্রদর্শিত হচ্ছে ট্রাক ও দুটি চীনা ব্র্যান্ডের বাইক। গাড়ি কেনার সঙ্গে বিনা মূল্যে আইফোন ও ই-বাইক দেওয়ার অফারও রয়েছে। মেলায় আট লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি ৮৬ লাখ টাকা দামের গাড়ি পাওয়া যাচ্ছে।

গাড়ি কেনার আগে ক্রেতাদের সেটির অবস্থা যাচাইয়ের সুযোগ দিতে রাখা হয়েছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ। সেখানে ইঞ্জিন, চেসিস, হুইলবেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা করা যাবে। এ ছাড়া গাড়ি প্রদর্শনের জন্য রয়েছে বিশেষ র‍্যাম্প ডিসপ্লে।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বলেন, অষ্টম সপ্তাহেও ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এক ছাদের নিচে গাড়ি, ট্রাক ও বাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন কেনাবেচার সুযোগ রয়েছে। পাশাপাশি গাড়ি কেনার আগে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে সেটির সার্বিক অবস্থা যাচাই করা যাচ্ছে।

এসএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement