ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:৪২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরসহ শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে ‘Top Management Awareness Workshop on Cyber Security Governance’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ ও তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

কর্মশালাটি পরিচালনা ও বাস্তবায়নে সহযোগিতা করে দেশের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান CyberFox Train। 

কর্মশালায় সাইবার নিরাপত্তা কৌশল ও নীতিমালা, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা, সাইবার আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরিপালন এবং ব্যাংকের সামগ্রিক সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে শীর্ষ ব্যবস্থাপনার কৌশলগত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সোনালী ব্যাংক পিএলসি দেশের ব্যাংকিং খাতে নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাইবার নিরাপত্তা সচেতনতা, দক্ষতা উন্নয়ন এবং তথ্য-প্রযুক্তি অবকাঠামোর সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement