ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্র্যাবের হাল ধরলেন ইয়াহিয়া মির্জা ও নজরুল ইসলাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:১২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ব্যাংক খাতের জনসংযোগ পেশাজীবীদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।

রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল বণিক বার্তা আয়োজিত এক প্রীতি সম্মেলনে নতুন এ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু, সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ প্র্যাবের জ্যেষ্ঠ সদস্যরা।

ব্যাংকগুলোর ব্র্যান্ডিং, জনসংযোগ ও করপোরেট যোগাযোগ কার্যক্রমে যুক্ত পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় প্র্যাব। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের প্রধানদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তারাও সংগঠনটির কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

সংগঠনটির সাংগঠনিক কাঠামো অনুযায়ী, দুই বছর মেয়াদে ৩৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করে। তবে নতুন কমিটির পূর্ণাঙ্গ রূপ পেতে অপেক্ষা করতে হবে আগামী নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে মনিরুজ্জামান টিপু জানান, আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

বণিক বার্তা আয়োজিত এ প্রীতি সম্মেলনে দেশের বিভিন্ন তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement